উপজেলা প্রশাসন
কুলিয়ারচরে জব্দ সরকারি চাল নিয়ে বিতর্ক, দ্বিতীয়বার তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খরকমারা এলাকায় একটি গোডাউন থেকে জব্দ করা বিপুল পরিমাণ সরকারি চাল দুই মাসের বেশি সময় ধরে আইনগত নিষ্পত্তি ছাড়াই পড়ে রয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের ভূমিকা, জব্দ চাল স্থানীয় এক বিএনপি নেতার জিম্মায় রাখা এবং প্রথম তদন্ত প্রতিবেদন আমলে রেখে পুনরায় আরও একটি তদন্ত কমিটি গঠন করাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
উপজেলা শিক্ষা ট্রাস্টে বিনিয়োগই ভবিষ্যৎ গড়ার সেরা উপায়: বিজন কান্তি সরকার
“মানুষের জন্য বিনিয়োগই সবচেয়ে বড় বিনিয়োগ”—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। তিনি বলেন, উপজেলা শিক্ষা ট্রাস্টের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা বাড়ানো গেলে আদর্শ ও কর্মক্ষম মানুষ গড়ে তোলা সম্ভব, যারা কখনোই সমাজের বোঝা হয়ে দাঁড়াবে না।
দৌলতপুরে ভুয়া প্রশাসনিক পরিচয়ে অর্থ আদায়ের চেষ্টা, উপজেলা প্রশাসনের সতর্কতা
কুষ্টিয়ার দৌলতপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে শিল্পপ্রতিষ্ঠান ও ইটভাটা থেকে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রশাসনের প্রাথমিক ধারণা, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এ কর্মকাণ্ডে জড়িত।