নাচোলে অসহায় ও দু:স্থদের মাঝে সরকারি অনুদান ও চেক বিতরণ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও গৃহহীন মানুষের কল্যাণে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তৃণমূলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসনের এই মানবিক পদক্ষেপ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার এই বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরাসরি সুবিধাভোগীদের হাতে অনুদানের অর্থ ও চেক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দাস।
এবারের কার্যক্রমে এলাকার প্রতিবন্ধী, গুরুতর অসুস্থ, গৃহহীন এবং চরম দু:স্থ পরিবারের সদস্যদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। অনুদান হিসেবে মোট ১ লাখ ৪০ হাজার টাকার চেক ও নগদ অর্থ হস্তান্তর করা হয়। সরকারি এই সহায়তার মাধ্যমে এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এবং নাচোল পৌরসভার নায়েবে আমীর মো. রফিকুল ইসলাম। এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষদের মূলধারায় ফিরিয়ে আনতে সরকারি তহবিল অত্যন্ত সময়োপযোগী ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই ধরণের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি আরও বাড়িয়ে দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
১৪১ বার পড়া হয়েছে