সর্বশেষ

সারাদেশ

রামেক হাসপাতালে কর্মচারীদের মানববন্ধন, সোম থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন সেবা উন্নয়ন খাতের কর্মচারী ও মেডিকেল টেকনোলজিস্টরা। দাবি আদায় না হলে আগামী সোমবার থেকে কর্মবিরতি এবং পরবর্তীতে লাগাতার আন্দোলনের দিনক্ষণ ঘোষণা করেছেন তারা। এতে করে চরম ভোগান্তির আশঙ্কায় রয়েছেন চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা।

শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ফটকের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্যাথলজি ও রেডিওথেরাপি বিভাগের টেকনোলজিস্টসহ কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা সমন্বয়ের জন্য হাসপাতাল পরিচালক থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার যোগাযোগ ও চিঠি চালাচালি করা হলেও কোনো সুরাহা মেলেনি। বর্তমান নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্প বেতনে পরিবার-পরিজন ও সন্তানদের পড়াশোনার খরচ চালানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।

আন্দোলনরত কর্মচারীরা কর্তৃপক্ষকে তাদের দাবি মেনে নেওয়ার জন্য একদিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্ধদিবস এবং মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

তবে এই টানা কর্মসূচির কারণে হাসপাতালে সেবা নিতে আসা দূর-দূরান্তের রোগীদের যে সম্ভাব্য ভোগান্তি তৈরি হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। দ্রত সময়ের মধ্যে যুক্তিসঙ্গত সমাধান পেলে পূর্ণ সম্মান নিয়ে কাজে ফেরার প্রতিশ্রুতিও দেন বক্তারা।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০