সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীতে টানা ৪ দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে মানুষ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে টানা চার দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে সাধারণ মানুষের জনজীবনে চরম ভোগান্তি নেমে আসার পাশাপাশি শীতকালীন ফসল ও আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়াসহ পুরো উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সাথে বাতাসের তীব্রতা ও শীতের অনুভূতি বেড়েছে।

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন উপকূলের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। কাজ না পেয়ে অনেক দিনমজুর ও মৎস্যজীবী কর্মহীন হয়ে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা জানান, বারবার আবহাওয়া খারাপ হওয়ায় উপকূলীয় মৎস্য ব্যবসা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় আমন চাষী ও শীতকালীন সবজি চাষীরা। মাঠে থাকা আধাপাকা ধান নষ্ট হয়ে চিটা হয়ে যাওয়ার ভয়ে তাদের ঘুম হারাম হয়ে গেছে। সেই সাথে খেতের সবজি পচে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পটুয়াখালীসহ কয়েকটি উপকূলে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০