সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরে ২শ' অসহায়ের মাঝে কম্বল বিতরণ 'সৈকত মিলনী সংঘ'র

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৬:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের ঈদগাহ আবাসিক এলাকায় ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ২০০টি কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সৈকত মিলনী সংঘ’। কনকনে শীতে এই মানবিক সহায়তায় উপকৃত হয়েছেন স্থানীয় শীতার্ত মানুষ। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা সংগঠনটি এবারও অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছে।

শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত হন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আশরাফুল। তিনি জানান, হাড়কাঁপানো ঠান্ডায় রাতে ঘুমানো বেশ কষ্টকর ছিল, ফলে এই সহায়তা পেয়ে তাদের কষ্ট অনেকটাই কমবে। অপর গ্রহীতা হনুফা বেগম বলেন, অভাবের সংসারে এই সহায়তা শুধু শীত নিবারণ নয়, বেঁচে থাকার নতুন আশা জোগায়।

অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা মাঞ্জার-এ আজম চৌধুরী (শাহিন) বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকেই তারা সামাজিক দায়িত্ববোধ থেকে কাজ করছেন। কম্বল বিতরণের পাশাপাশি এবার কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।

কর্মসূচিতে সভাপতি অ্যাডভোকেট ওয়াহহেদুজ্জামান বুলবুল, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন শাহেলসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নেতারা আগামীতেও এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০