সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৩:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, অনলাইন জুয়া, মব ভায়োলেন্স ও বাল্যবিয়ে প্রতিরোধসহ সার্বিক অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরার সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। সভায় পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম জেলার অপরাধ চিত্র তুলে ধরে তা দমনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে পেশাদারিত্ব অক্ষুণ্ণ রাখতে হলুদ সাংবাদিকতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি অনলাইন জুয়ার অপতৎপরতা বন্ধ, সংঘবদ্ধ অপরাধী চক্র নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া আলোচিত হত্যা মামলাগুলোর আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। সভায় সিভিল সার্জন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।
১১৮ বার পড়া হয়েছে