সর্বশেষ

সারাদেশ

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের মশক নিধন অভিযান

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালের এই অভিযানে স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের সমন্বয়ে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় জমে থাকা পানি ও বর্জ্য অপসারণ করা হয়েছে।

পাবনা পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের রাধানগর লেবু সিপাহী রোডে পরিচালিত এই অভিযানে জেলা প্রশাসকের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারাও অংশ নেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক খায়রুল ইসলাম, জেলা বিএনপি নেতা রেহেনুল ইসলাম বুলাল এবং পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক আসাদুজ্জামানসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

অভিযানকালে সড়কের আশপাশে জমে থাকা মশার সম্ভাব্য প্রজননস্থলসমূহ ধ্বংস করা হয়। মশক নিধনে ওষুধ ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন তদারকি সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

কর্মসূচি শেষে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, কেবল প্রশাসনিক তৎপরতার মাধ্যমে ডেঙ্গুর মতো মহামারি রোধ সম্ভব নয়। প্রতিটি পরিবারকে তাদের নিজ নিজ আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে, যাতে কোনোভাবেই পানি জমে না থাকে। নাগরিকদের সমন্বিত প্রচেষ্টাই পারে ডেঙ্গুমুক্ত পাবনা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০