সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে বিসিবির চুরি যাওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৯:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল চুরির ঘটনায় আরও ৩ লাখ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কাজলা এলাকা থেকে গ্রেপ্তার আসামির ভাড়া বাসা থেকে এই টাকা উদ্ধার করা হয়। এ নিয়ে চুরির মালামাল জব্দে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৪ অক্টোবর সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর মোড়ে চলন্ত কাভার্ড ভ্যানের তালা ভেঙে বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি করে দুর্বৃত্তরা। ঘটনার পর রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ দ্রুত তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করে এবং চুরি হওয়া মালামালের একটি অংশ প্রাথমিক দফায় উদ্ধার করে।

অভিযানের ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশ কাজলা এলাকায় গ্রেপ্তারকৃত আসামি মোজম্মেলের ভাড়া বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে নগদ তিন লাখ টাকা জব্দ করা হয়।

রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনায় ডিবি পুলিশ পুরো ঘটনার ছায়াতদন্ত ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। পুলিশ জানায়, চুরি যাওয়া দুটি মালামালের লাগেজ ও একটি ব্লেন্ডার মেশিন উদ্ধারে এখনও অভিযান পরিচালিত হচ্ছে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০