সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির নেতারা।

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতারা। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এনসিপির বগুড়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মাহমুদ জানান, বৃহস্পতিবার সকালে তাঁরা কার্যালয়ে গিয়ে অগ্নিসংযোগের বিষয়টি দেখতে পান। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। পাশাপাশি দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০