ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকেশ্বরী জুয়েলার্সের মালিক অনিল কর্মকার মারা গেছেন
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকেশ্বরী জুয়েলার্সের মালিক অনিল কর্মকার মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
অনিল কর্মকার ফুসফুস ক্যানসার ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অনিল কর্মকারের মৃত্যুতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যুব ঐক্য পরিষদ, ফরিদপুর জুয়েলার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে অনিল কর্মকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরিদপুর শহরের স্বর্ণপট্টির সব সোনার দোকান বন্ধ রাখা হয়।
পরে ফরিদপুরের অম্বিকাপুর পৌর মহাশ্মশানে অনিল কর্মকারের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।
১৮২ বার পড়া হয়েছে