সর্বশেষ

সারাদেশ

পাবনায় নাশকতার প্রস্তুতিকালে আওয়ামী লীগ সভাপতিসহ ১৪ জন আটক

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা শহরে নাশকতার পরিকল্পনা ও মিছিলের প্রস্তুতিকালে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জেলা ডিবি ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে শহরের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, আটককৃতরা একটি যাত্রীবাহী মাইক্রোবাসে চড়ে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়ে অবস্থান নিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, তারা সেখানে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সমবেত হয়েছেন। এরপরই জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল সেখানে সাঁড়াশি অভিযান চালায়।

অভিযানে সুজানগরের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব ছাড়াও ওই এলাকা থেকে আটক করা হয় রাব্বি (২৩), শিমুল প্রামানিক (১৬), মিঠুন মিয়া (৩০), আলহাজ্ব খাঁ (২৪), মিজান প্রামানিক (১৮), হৃদয় হোসেন (২০), ফয়সাল হোসেন (১৮) ও আরাফাত হোসেন শুভকে (১৮)। একই সাথে দুর্গাপুরের মতিউর রহমান (৩২) ও নাজমুল হাসান (১৮), চত্তারাপুরের সাকিব (১৯), নাজমুল হোসেন (১৯) এবং রঞ্জু শেখকে (১৭) পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটির চালককেও আটক করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানিয়েছেন, ধৃত ব্যক্তিরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে পাবনা শহরে জড়ো হয়েছিলেন। তাদের এই অপতৎপরতা নস্যাৎ করতে সফল হয়েছে পুলিশ। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০