সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের চাঞ্চল্যকর কলেজছাত্র জুবায়ের হত্যা মামলার প্রধান পলাতক আসামি সোহেল মোল্লাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। যশোর শহরের দরাটানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, মামলার প্রধান আসামি সোহেল মোল্লা যশোরের কোতোয়ালী থানা এলাকার ঘোপ নওয়াপাড়া রোডের দরাটানা এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে সেখান থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর প্রাইভেট পড়া শেষে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে জুবায়ের ও তার বাবা রমজান ভূঁইয়ার গতিপথ রোধ করে আসামিরা। এ সময় সোহেল মোল্লার নেতৃত্বে তাদের ওপর রামদা, লোহার রড ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে জুবায়ের মারাত্মকভাবে আহত হন।

গুরুতর আহত অবস্থায় জুবায়েরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জুবায়ের গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই নৃশংস ঘটনায় তার বাবা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০