সর্বশেষ

সারাদেশ

নেত্রকোণায় নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোণা সদর উপজেলায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ফারুক আহমেদ পারুল ভুঁইয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশের দেয়ালে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক আহমেদ কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফারুক আহমেদ তার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে কেন্দুয়া থেকে নেত্রকোণা জেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মদনপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ তার নিয়ন্ত্রণ হারায়। এ সময় গতি বেশি থাকায় গাড়িটি সরাসরি রাস্তার পাশের একটি সীমানা দেয়ালে সজোরে আঘাত করে।

ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ফারুক আহমেদ গুরুতর আহত অবস্থায় পাকা রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় পথচারী ও এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০