সারাদেশ
চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীবাহী মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহ এলাকায় ফিরছিল। পথে শিকলবাহা চৌমুহনী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও বেশ কয়েকজন।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্তত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর