সর্বশেষ

সারাদেশ

সাংবাদিক নেতার বিরুদ্ধে ধর্ষণের অপপ্রচার, ওসির প্রত্যাহার দাবি

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা ডিবি কার্যালয়ে বসে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে সাজানো ভিডিও ধারণের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির কক্ষে ধারণকৃত এই ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ওই সাংবাদিক নেতার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়। এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা ডিবি ওসির প্রত্যাহার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনা প্রেসক্লাবে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

canবিবরণে জানা যায়, নাফিসা নামের এক তরুণী সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, তাকে নানা ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে সাংবাদিক জহুরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করা হয়। সুবর্ণা হালিম নামের এক স্থানীয় বিএনপি নেত্রী তাকে প্রথমে নিজ বাসায় নিয়ে যান এবং পরে পাবনা ডিবি কার্যালয়ে নিয়ে এসে এই সাজানো জবানবন্দি রেকর্ড করান। সোহেল রানা বিপ্লব নামের এক ব্যক্তি ডিবি ওসির উপস্থিতিতে এই ভিডিও ধারণ করেন বলে ভুক্তভোগী তরুণী দাবি করেছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পাবনার সাংবাদিক মহলে চরম অসন্তোষ তৈরি হয়। সাংবাদিকরা একে জহুরুল ইসলামের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার একটি সুদূরপ্রসারী ও পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। তাদের অভিযোগ, ডিবি পুলিশের ওসি রাশেদুর ইসলামের সরাসরি মদদ ও সহযোগিতায় এই আপত্তিকর নাটক সাজানো হয়েছে।

এরই প্রতিবাদে শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলার শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে ডিবি ওসি রাশেদুর ইসলামকে প্রত্যাহারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ প্রসঙ্গে জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং ডিবি ওসির কক্ষে এই ভিডিও ধারণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০