সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ৫ দিন ধরে নিখোঁজ নারী, সন্ধানের অপেক্ষায় পরিবার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের মুন্সির বাজার এলাকা থেকে সাহানা বেগম (৫৫) নামের এক নারী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায় তার ছেলে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। দীর্ঘ সময় পার হলেও প্রিয়জনের খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ছয়টার দিকে নিজের বাসা থেকে বের হন সাহানা বেগম। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে ফরিদপুর কোতোয়ালি থানার দ্বারস্থ হয় পরিবার।

থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সাহানা বেগম মুন্সির বাজারের বাসা থেকে বের হয়ে ভাঙ্গা রাস্তার মোড় সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যান। সর্বশেষ সেখানেই তাকে দেখা গিয়েছিল। এরপর থেকে তার ব্যবহৃত কোনো যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো উপায়ে সন্ধান মেলেনি।

নিখোঁজ নারীর ছেলে সাহিদুল ইসলাম জানান, তার মায়ের বয়স ৫৫ বছর, গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি। তিনি মাঝারি শারীরিক গঠনের অধিকারী। মাকে খুঁজে না পেয়ে তারা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানিয়েছেন, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সাহানা বেগমকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন