সর্বশেষ

সারাদেশ

৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে আসায় দীর্ঘ ৮ দিন পর কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে বা জলকপাট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার রাতে হ্রদের পানির স্তর সহনীয় পর্যায়ে নামায় এই সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। তবে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে স্বাভাবিক বিদ্যুৎ উৎপাদন ও পানি নিষ্কাশন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান জানান, রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের সবকটি গেট বন্ধ করা হয়। ওই সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৪ দশমিক ৯৮ ফুট এমএসএল (মিন সি লেভেল)। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অতিরিক্ত পানি নিষ্কাশন বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। ফলে বাঁধের নিরাপত্তা রক্ষায় গত ২৯ আগস্ট রাত ৮টার দিকে ১৬টি জলকপাট প্রথমে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। সে সময় প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরবর্তীতে পানির চাপ আরও বাড়লে গেটগুলো সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল।

বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট দুপুরে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা সর্বোচ্চ ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএলে পৌঁছায়। হ্রদের ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও বাঁধের ওপর চাপ কমাতে পানি ছাড়ার বিকল্প ছিল না। বর্তমানে হ্রদের পানি নিয়ন্ত্রণে আসায় কপাটগুলো বন্ধ করা হলেও কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সচল রয়েছে। এই ৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সময় প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি এবং কাপ্তাই হ্রদের পানির উচ্চতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে যদি বৃষ্টিপাতের পরিমাণ আবার বৃদ্ধি পায় এবং পানির উচ্চতা আশঙ্কাজনক স্তরে পৌঁছায়, তবে প্রয়োজন অনুযায়ী আবারও স্পিলওয়ের গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন