সর্বশেষ

সারাদেশ

শ্রীনগরে চোরাই অটোরিকশাসহ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশি অভিযানে চোরাই ইজিবাইকসহ চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জশুরগাঁও এলাকার একটি অটোগ্যারেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি চোরাই অটোরিকশা ও চারটি ব্যাটারি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় চোরাই গাড়ি কেনাবেচার সাথে জড়িত ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশের একটি বিশেষ দল ১ সেপ্টেম্বর দিবাগত রাতে জশুরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এএসআই শিমুল শাহের নেতৃত্বে পুলিশের একটি দল জশুরগাঁও এলাকার শ্রীনগর-দোহার সড়কের একটি অটোগ্যারেজের সামনে অবস্থান নেয়। সে সময় সেখানে চোরাই অটোরিকশা কেনাবেচা হচ্ছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় হাতেনাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি ব্যাটারিসহ আনুমানিক ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি ইজিবাইক উদ্ধার করা হয়। অভিযানে আরও এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়, যাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—মোঃ সুমন মৃধা, জিসান, মোঃ নুর হোসেন, মোঃ সফিকুল ইসলাম বাব, সাজ্জাত কবির এবং মোঃ মনির। তারা সবাই শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন