সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে খাস জমি খারিজের নামে ৩ লাখ টাকা আত্মসাৎ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাল দলিলের মাধ্যমে সরকারি খাস জমি নামজারি বা খারিজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক অসহায় বৃদ্ধের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করলেও জমিটি সরকারি হওয়ায় খারিজ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম নামের এক অসহায় বৃদ্ধের সরলতার সুযোগ নিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোঃ ইসহাক আলী (সাহেব) নামের এক ব্যক্তি বিগত প্রায় দুই বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট এলাকার একটি গ্যারেজ ভাড়া নিয়ে এমন প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে ভুক্তভোগী দাবি করেছেন।

ভুক্তভোগী মফিজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি নিরক্ষর এবং শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। চোখ ও পায়ের সমস্যার কারণে চলাফেরা করতে পারেন না। এই সুযোগে অভিযুক্ত ইসহাক জমি খারিজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক দফায় তাঁর কাছ থেকে মোট ৩ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু কাজ সম্পন্ন না করে উল্টো তাকে বিভিন্ন সময় পুলিশি ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগের ব্যাপারে অভিযুক্ত ইসহাক আলী অর্থ লেনদেনের বিষয়টি ক্যামেরার সামনে স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, ১ একর ৫ শতক জমির নামজারি প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। কিন্তু পরবর্তীতে যে দলিলের জন্য আবেদন করা হয়, সেটি কানুনগোর যাচাই-বাছাইয়ে জাল এবং সরকারি ‘খ’ তফসিলভুক্ত বা অর্পিত সম্পত্তি হিসেবে প্রমাণিত হওয়ায় খারিজ বাতিল হয়ে যায়। এ কাজের পেছনে প্রশাসনের আরও অনেকেই জড়িত ছিলেন বলে তিনি ইঙ্গিত দেন।

সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, মফিজুলের পক্ষে ইসহাক নামের ওই ব্যক্তি তদবির করতে এসেছিলেন। যাচাই-বাছাইয়ে দেখা গেছে, প্রস্তাবিত জমির একাংশ সরকারি ‘খ’ তফসিল গেজেটভুক্ত হওয়ায় আইন অনুযায়ী তা খারিজ করার কোনো সুযোগ নেই। ফলে আবেদনটি বাতিল করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ জানান, নামজারি প্রক্রিয়ার চূড়ান্ত ধাপে সরকারি স্বার্থ ও দলিলের অসঙ্গতি ধরা পড়ায় আবেদনটি বাতিল করা হয়েছে। সরকারি নিয়মে নামজারির ফি মাত্র ১ হাজার ১৭০ টাকা। লিখিত অভিযোগ পেলে প্রতারক চক্র ও জালিয়াতদের বিরুদ্ধে কঠোর আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন