সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি আটক

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ নিষিদ্ধ স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গত সোমবার বিকেলে উপজেলার কাপুড়িয়া সদরদী এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে আনুমানিক চার লাখ টাকা মূল্যের এই মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের পরিচয় নিশ্চিত করেছে র্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামের শুকুর আলীর ছেলে মো. মিন্টু আলী (৩৬) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের আলী হোসেনের মেয়ে মোছা. নুরজাহান বেগম (৪২)। অভিযানকালে তাদের কাছ থেকে ১৩৮ বোতল অবৈধ স্কাফ সিরাপ ছাড়াও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে বিভিন্ন মাদক ও সিরাপ সংগ্রহ করে আসছিলেন। পরবর্তীতে তারা এসব মাদক ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।

এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা করতে র্যাব সর্বদা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন