সর্বশেষ

সারাদেশ

'বিগত ৪৮ বছরে দেশের সব উন্নয়ন বিএনপির হাত ধরেই হয়েছে': পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিগত ৪৮ বছরে বাংলাদেশে যা কিছু উন্নয়ন, উৎপাদন এবং গণতন্ত্র অর্জিত হয়েছে, তার সবই বিএনপির হাত ধরে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। তিনি দেশের টেকসই উন্নয়নের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

শামা ওবায়েদ তাঁর বক্তব্যে বলেন, বিএনপি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল। দীর্ঘ সময় ধরে দলটির নেতা-কর্মীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও দলটির লক্ষ্য সবসময় দেশের মানুষের কল্যাণ। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিহিংসার রাজনীতি পেছনে ফেলে উৎপাদন ও উন্নয়নের রাজনীতিতে মন দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও যোগ করেন, ইতিমধ্যে দেশের উন্নয়নে নতুন ধারা শুরু হয়েছে। মুকসুদপুরের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষ ও বিএনপির সপক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভার পূর্বে কমলাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন