সর্বশেষ

সারাদেশ

খুলনায় যুবককে গুলি, তদন্তে নেমে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মাসুম শেখ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার পর বিকেলে মহিউদ্দিন লেনের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মাসুম শেখ তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামের মৃত দুলু শেখের ছেলে। ঘটনার দিন দুপুরে টুটপাড়া এলাকায় অবস্থানকালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে আকস্মিক গুলি ছোড়ে। এতে একটি গুলি সরাসরি তাঁর গলার ডান পাশে বিদ্ধ হয়।

গুলি লাগার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ও স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এই চাঞ্চল্যকর ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে মাঠে নামে খুলনা সদর থানা পুলিশ। তদন্তের একপর্যায়ে বিকেলেই নগরীর টুটপাড়া দারোগাপাড়ার মহিউদ্দিন লেনের কে এম আলী ইমতিয়াজ নামের এক ব্যক্তির দোতলা বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, ওই বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও ৩টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন