সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে বিপুল ভারতীয় মাদক ও কসমেটিক্সসহ আটক ১

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে নদীপথে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল সদৃশ কোরেক্স সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ঔষধ ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় গাজী মোঃ নুরুজ্জামান নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প এই সফল অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত গাজী মোঃ নুরুজ্জামান (৩১) উপজেলার পারশেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে। শুক্রবার ভোর রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি নদীপথে অবস্থান নেয়। চোরাকারবারিরা যখন সীমান্ত পেরিয়ে মাদকের চালানটি নিয়ে আসছিল, তখন তাদের হাতেনাতে ঘেরাও করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে চোরাই পথে আনা ৬০০ বোতল ভারতীয় কোরেক্স সিরাপ। এছাড়া বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথানাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট, ভারতীয় নামী ব্র্যান্ডের ঔষধ এবং বিভিন্ন প্রসাধন সামগ্রী জব্দ করা হয়েছে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ উদ্দিন মোহাম্মদ জিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে শ্যামনগর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন