সর্বশেষ

সারাদেশ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী জিহাদ গ্রেফতার

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতি মামলার আসামি এমদাদুল হাওলাদার ওরফে জিহাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত জিহাদ এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হুমার অন্যতম সহযোগী বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির বিশেষ সহায়তায় মঙ্গলবার রাত ১টা থেকে দেড়টার মধ্যে কেএমপির গোয়েন্দা বিভাগের একটি দল ফুলবাড়ীগেট এলাকায় এই অভিযান পরিচালনা করে। হরিণটানা থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর সংঘবদ্ধ ডাকাতি মামলার তদন্তে জিহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ মেলে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বে গ্রেফতার হওয়া অন্যান্য অপরাধীদের মোবাইল ফোন ও যোগাযোগের সূত্র বিশ্লেষণ করে জিহাদের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিবি পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের মূল রহস্য উদ্ঘাটন এবং দলের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে ডিবির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন