সর্বশেষ

সারাদেশ

রূপসায় যুবককে গলা কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামের এক যুবককে গলা কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত জয় ঢালী উপজেলার দুর্জনীমহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে বলে জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সে সময় হঠাৎ একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। সেই সঙ্গে ঘটনার পেছনে কোনো পূর্বশত্রুতা বা অভ্যন্তরীণ বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর সবুর খান এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে ওই যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন