সর্বশেষ

সারাদেশ

খুলনায় ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে খুলনা জেলায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নতুন করে আক্রান্ত হওয়া ৭৫ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন চিকিৎসা নিচ্ছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, জেলাভিত্তিক আক্রান্তের হারে খুলনা শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ৪০ জন এবং বাগেরহাটে ২৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া নড়াইলে ৪ জন, মেহেরপুরে ২ জন এবং কুষ্টিয়ায় ১ জন রোগী শনাক্ত হয়েছে।

বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এ পর্যন্ত ৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর বা রেফার্ড করা হয়েছে।

চলতি বছরে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জন এবং খুলনা জেলায় অন্যান্য হাসপাতালে ২ জনের মৃত্যু হয়। এছাড়া বাগেরহাট জেলায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন