সর্বশেষ

সারাদেশ

চারঘাটে ১০ মামলার আসামি গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ১২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর চারঘাটে মাদক ও অস্ত্র চোরাচালানের মূল হোতা মোঃ সম্রাট ইসলামকে গ্রেফতারে জোর তৎপরতা শুরু করেছে জেলা পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনসহ মোট ১০টি মামলা এবং একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বর্তমানে আত্মগোপনে থাকা এই মাদক গডফাদারকে আইনের আওতায় আনতে যৌথ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের নকিম উদ্দিনের ছেলে সম্রাট ইসলামের বিরুদ্ধে ২০২১ সাল থেকে মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে। স্থানীয় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির নানা ধারায় মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ডিসেম্বর মাসে চারঘাট থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে অন্যতম প্রধান আসামি করা হয়। এরপর ২০২২ সালের আগস্ট মাসে বিপুল পরিমাণ মাদকসহ আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়। সর্বশেষ গত ১৩ আগস্ট ডিবির মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই সহযোগী গ্রেফতার হলেও কৌশলে পালিয়ে যান সম্রাট।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় একচ্ছত্র মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন এই সম্রাট। মাদক কারবারের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। সম্রাটের গড়ে তোলা বাহিনীর ভয়ে এলাকার মানুষ সবসময় আতঙ্কে থাকে। তার অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুললে বা প্রতিবাদ করলে তাকে সম্রাট বাহিনীর নির্মম শারীরিক নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়।

রাজশাহী জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এলাকার চিহ্নিত এই অপরাধীকে ধরতে ডিবির বিশেষ দল ও স্থানীয় থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হচ্ছে। পলাতক সম্রাটকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য সব ধরনের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। একই সঙ্গে তার অবৈধ সম্পদের উৎস অনুসন্ধানেরও দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন