সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে কঠোর হুঁশিয়ারি: মাদক ও অপরাধ দমনে প্রশাসন ‘জিরো টলারেন্স’

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৩:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় সীমান্তে চোরাচালান রোধ ও মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ মাসিক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-০৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। বৈঠকে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুর রহমান। এ সময় জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কাজের অগ্রগতি তুলে ধরেন।

সভায় মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করার বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রতিটি ইউনিয়নে দ্রুত মাদকবিরোধী কমিটি গঠন করতে হবে। একই সাথে বিজিবি ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখার তাগিদ দেওয়া হয়।

সভায় খুন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধিগুলো নিয়ন্ত্রণে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া, চলমান গ্যাস সংকটকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বা পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন