সর্বশেষ

সারাদেশ

রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় পাবনায় ড. ইসমাইলকে সংবর্ধনা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নবনির্বাচিত রাজশাহী বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মুহাম্মদ ইসমাইল হোসেনকে পাবনায় উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সহযোদ্ধাদের এই ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে প্রবীণ এই মুক্তিযোদ্ধা জীবনের শেষ দিন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাবনার বাজিদপুর কুঠিপাড়ায় ড. মুহাম্মদ ইসমাইল হোসেনের নিজ বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের রাজশাহী বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে পাবনা জেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল পাবনা জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরদার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন এবং যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমসহ অন্যান্য প্রবীণ মুক্তিযোদ্ধারা এই আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ড. ইসমাইল হোসেন তার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তিনি একাধারে একজন বিশিষ্ট প্রাবন্ধিক, কলাম লেখক ও সমাজকর্মী। অতীতে তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা ও গ্রন্থনা সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও বাংলা একাডেমির জীবন সদস্য এবং যমুনা টেলিভিশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে নবনির্বাচিত এই সভাপতি দেশের বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেন। তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সার্বিক সামাজিক মর্যাদা পুনরুদ্ধারে রাজপথে ও সাংগঠনিকভাবে লড়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার করেন তিনি।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন