সর্বশেষ

সারাদেশ

শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্য প্রয়োজন: ড. সাইমুম পারভেজ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে জাতীয় ঐক্যমতের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি গুম, খুন ও নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করার আহ্বান জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এই মন্তব্য করেন। তিনি বলেন, একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং পরিবেশবান্ধব বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল নাগরিককে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করা হয়েছিল। আগামী দিনে দেশের সার্বভৌমত্ব, জনগণের মৌলিক অধিকার এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলোচনা সভা সমাপ্ত হওয়ার পর ড. সাইমুম পারভেজ উপজেলা চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় স্থানীয় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন।

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জুলাইযোদ্ধা আল বশরী সোহান, সাইমুন সাদাব এবং স্থানীয় গণমাধ্যমকর্মী আহসান হাবিবসহ বিশিষ্ট ব্যক্তিরা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন