সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে র‍্যাবের বড় অভিযান: ৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে প্রায় ৪৮ কেজি গাঁজাসহ চারজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। সোমবার ভোররাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-১২-এর মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনের কাঁচা রাস্তায় একটি বিশেষ চৌকি স্থাপন করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—রাজশাহীর পবা থানার রবিউল ইসলাম (৪৬) ও ইদ্রিস আলী (৫০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার জয়দল হোসেন (৫৫) এবং সিরাজগঞ্জের স্থানীয় বাসিন্দা মোঃ আসলাম ব্যাপারী (২৬)। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অবৈধ উপায়ে মাদকদ্রব্য সংগ্রহ করে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

অভিযান পরিচালনাকারী দল র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবলীজ তাজওয়ার শরীফ জানান, আটককৃত মাদক চক্রটি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক কারবার চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এনায়েতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন