সর্বশেষ

সারাদেশ

কালিন্দী নদীতে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দীর্ঘ ৩৬ ঘণ্টা পর প্রতিবেশী ইছামতী নদী থেকে স্থানীয় জেলেরা তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন। পুলিশ কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে।
জেলের মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা পিয়ার আলী গাজী গত ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে মাছ ধরার উদ্দেশ্যে সীমান্ত নদী কালিন্দীতে যান। তবে জোয়ারের তীব্র স্রোতে তিনি তলিয়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

নিখোঁজের পরপরই পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় নদীর বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। পরবর্তীতে শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, বিজিবি এবং স্থানীয় ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু দিনভর চেষ্টা চালিয়েও নদী থেকে তাঁর কোনো সন্ধান মেলেনি।

অবশেষে শুক্রবার রাত ১১টার দিকে পার্শ্ববর্তী ইছামতী নদীর খারহাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে পিয়ার আলীর ছেলে আব্দুস সবুর ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন