সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জের উন্নয়নে নতুন দিগন্ত: ড. সাইমুম পারভেজের হাত ধরে বড় প্রকল্পের ঘোষণা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শুরু হচ্ছে ব্যাপক উন্নয়ন যজ্ঞ। ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারসহ রাস্তাঘাট নির্মাণ ও নদীভাঙনরোধে বড় অঙ্কের অনুদান ও প্রকল্প ঘোষণা করা হয়েছে।
ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জ উপজেলার সার্বিক অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নে গত ২৫ ও ২৬ জুলাই প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজ এলাকাটি সফর করেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে অবহেলিত এই জনপদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প ও অনুদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উপজেলাটির ৩৬টি ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ইতিমধ্যে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি পৃথকভাবে দুটি মসজিদ এবং দুটি সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানের জন্য অতিরিক্ত দুই লাখ টাকা অনুদান ঘোষণা করা হয়েছে, যা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ করবে।

অবহেলিত ও দুস্থ মানুষের স্বাবলম্বী করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২৩ জন অসহায় নারীকে সেলাই মেশিন এবং সাতজন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হচ্ছে। এছাড়া বেশ কয়েকজন দরিদ্র বাসিন্দাকে পুনর্বাসন ও জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

শিবগঞ্জের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বেশ কয়েকটি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক যোগাযোগ সহজ করতে ১০টি এইচবিবি রাস্তা এবং দ্বিতীয় পর্যায়ে ১১টি ইউনিব্লক সড়ক অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হবে।

পদ্মা নদীর মারাত্মক ভাঙন রোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্ষায় তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন রোধের পাশাপাশি আগামী শুষ্ক মৌসুমে একটি স্থায়ী বাঁধ নির্মাণের রূপরেখা চূড়ান্ত করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন