সর্বশেষ

সারাদেশ

কেএমপির নতুন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি মো. সাজ্জাদুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে। তিনি সদ্য বিদায়ী কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মো. সাজ্জাদুর রহমান

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সাজ্জাদুর রহমানের এই বদলি ও নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনটিতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমান কর্মস্থল এপিবিএন থেকে তাকে অবিলম্বেই খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই কেএমপির বিদায়ী কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছিল। এরপর থেকেই এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল। শূন্য হওয়া সেই পদেই এবার স্থলাভিষিক্ত হলেন সাজ্জাদুর রহমান।

২২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০