সর্বশেষ

সারাদেশ

গৌরনদীতে বৃক্ষরোপণ ও মেলার উদ্বোধন, শিক্ষার্থীদের চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে দিনব্যাপী একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছিল কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ।
গৌরনদীতে বৃক্ষরোপণ ও মেলার উদ্বোধন

দিনের শুরুতে সকাল সাড়ে ৯টায় গৌরনদী উপজেলা কৃষক দলের উদ্যোগে কুতুবপুর স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আবুল কালাম হাওলাদার। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

পরে বেলা ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধন করা হয়। আগামী ৩০ জুলাই পর্যন্ত এ মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া প্রয়োজন। তিনি শিক্ষার্থীদেরও পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন বন সংরক্ষক (কোস্টাল সার্কেল, বরিশাল) ড. মোল্লা রেজাউল করিম।

এরপর দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একটি সুস্থ, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার পাশাপাশি মাঠমুখী হওয়ার এবং নিয়মিত ক্রীড়াচর্চার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকদের ভাষ্য, শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরি, শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনধারায় অভ্যস্ত করাই এসব কর্মসূচির মূল লক্ষ্য।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন