সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরগঞ্জে ১৪৪ ধারা অমান্য: পুলিশের বিরুদ্ধে লুটপাটকারীদের সহযোগিতার অভিযোগ

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে একটি পরিবারের বসতবাড়ির মালামাল লুট ও ভিটার মাটি কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, স্থানীয় পুলিশের পরোক্ষ সহযোগিতায় টানা চারদিন ধরে এই তাণ্ডব চালানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও লুটের মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।
বসতবাড়ি লুট ও ভিটার মাটি কেটে নেয়া হচ্ছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার খুলিয়ার চর এলাকায় ঘটেছে এই নজিরবিহীন ঘটনাটি। ভুক্তভোগী পরিবারের পক্ষে দিলরুবা জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ গোলাম মোহাম্মদ, মতিউর রহমান রনি ও গোলাম কবির রবীন তাদের বসতবাড়িতে হামলা চালায়। অভিযুক্তরা তার বৃদ্ধ বাবাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে বাড়ির সব মালামাল ও ভিটার মাটি কেটে নিয়ে যায়।

অভিযোগ উঠেছে, গত ২৪ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত টানা চারদিন ধরে প্রকাশ্য দিবালোকে এই তাণ্ডব চালানো হলেও প্রশাসন নীরব ছিল। ভুক্তভোগীদের দাবি, ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জীবনের পরোক্ষ প্রশ্রয়েই প্রতিপক্ষ এই দুঃসাহস দেখিয়েছে। এ ঘটনায় মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের সামনে কান্নায় ভেঙে পড়েন সর্বস্ব হারানো ওই পরিবারের সদস্যরা।

জমি সংক্রান্ত বিরোধের জেরে পালক জেঠার পরিবার পরিকল্পিতভাবে এই জমি আত্মসাতের চেষ্টা করছে বলে জানান ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে অভিযুক্ত প্রতিপক্ষ এবং ঈশ্বরগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও আইন বিশেষজ্ঞরা। তারা আদালতের নির্দেশ অমান্যকারী এবং এর সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সাথে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানানো হয়।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ আশরাফুল করিম জানান, পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন