সর্বশেষ

সারাদেশ

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় পথচারী নিহত, আহত ৪

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিলে তিনি নিহত হন। একই ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় ধাক্কা লাগলে চালকসহ আরও চারজন আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
দুর্ঘটনায় কবলিত যানবাহন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস লেনে আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহে আলম বাবরকপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

আহত ব্যক্তিরা হলেন শহিদ, আলিনুর, টিকা খান ও সুরুজ মিয়া। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা চলছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। একই সময় ট্রাকের চাপায় পথচারী মাহে আলম ঘটনাস্থলেই নিহত হন এবং চারজন আহত হন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন