সর্বশেষ

জাতীয়

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৯ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের আটক করা হয়।
যাত্রাবাড়ী থানা

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় থানা পুলিশের একটি বিশেষ টিম এলাকাটির বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত মামলার আসামি এবং আদালতের পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আলী (১৯), মোঃ লিটন (২৬), মোঃ সাইফুল (৪০), শফিক আলম (২৯), মোঃ আজমাইল হোসেন সোহাগ (৪০), মোঃ সুমন, সাজ্জিদ হোসেন, সেকান্দার মাতবর, সাদ্দাম মাতবর, মোঃ ইব্রাহিম, মোঃ রায়হান, মোঃ জামান শিকদার (৫০), মোঃ সুজন (৩০), মোঃ ইমন হাওলাদার (৩০), তানভীর (২২), মোঃ টিটু শেখ (২৪), মোঃ রিয়াজ হাওলাদার (২৬), মোঃ সাইমন (১৯) এবং মোঃ শাওন (২১)।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন