সর্বশেষ

জাতীয়

সূত্রাপুরে তাজিয়া মিছিলে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৮ জুন, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর সূত্রাপুর এলাকায় তাজিয়া মিছিলকে কেন্দ্র করে এক যুবককে হত্যা করার ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা পুলিশ।

রাজধানীর সূত্রাপুর এলাকায় তাজিয়া মিছিল চলাকালীন সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জুন বিকেলে বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল সূত্রাপুর-চকবাজার-লালবাগ হয়ে ধানমন্ডির দিকে অগ্রসর হয়। মিছিলটি বাংলাবাজার এলাকায় পৌঁছালে পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় অজ্ঞাতনামা কয়েকজন যুবকের সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরবর্তীতে ওই সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মো. জাকির হোসেন (৩১) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে সূত্রাপুর থানায় ১৪–১৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দ্রুত বিশ্লেষণ শুরু করে এবং সন্দেহভাজনদের শনাক্ত করে। পরে ২৬ জুন রাত থেকে ২৭ জুন ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে একজন মো. রাশেদ (২০) এবং তিনজন কিশোর রয়েছে, যারা আইনের সংস্পর্শে এসেছে। তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি চাপাতি এবং ঘটনাস্থলে ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাজিয়া মিছিলে থাকা ডুলির রশি ধরাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে ভিক্টিম আত্মরক্ষার্থে একটি ভবনের নিচে আশ্রয় নিলে সেখানে তাকে আক্রমণ করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটির তদন্ত চলছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন