সর্বশেষ

জাতীয়

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৬ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৮ জুন, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানা

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত মামলা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আব্দুল সবুর (৩০), রাকিব হোসেন (২৫), আলামিন পলাশ (২০), শহীদ (৫২), ফয়সাল আহমেদ (১৮), সাইদুর ইসলাম (১৮), ইমন (২৮), ইমন (১৯), শহিদুল ইসলাম জিসান (২৫), আমিনুল (১৯), ইমন (২০), শাকিল (১৯), লিখন আহমেদ (২৭), ফাহিম আহমেদ (২৭), বাপ্পি (২৮) এবং তুহিন (২৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন