সর্বশেষ

জাতীয়

আজ ঢাকার বিভিন্ন সড়কে বিশেষ ট্রাফিক নির্দেশনা, বন্ধ থাকবে কয়েক রুট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ। মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পুরান ঢাকা ও ধানমন্ডি এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ ও বন্ধ রাখা হবে।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত এবং শুক্রবার দিনভর মিছিলের নির্ধারিত রুটে যানবাহন চলাচলে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম পর্যায়ের তাজিয়া মিছিল হোসাইনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে চাঁনখারপুল, নিমতলী, নাজিমুদ্দিন রোড, জেল রোড, চকবাজার, উমেশ দও রোড ও বকশীবাজার এলাকা ঘুরে পুনরায় হোসাইনি দালানে ফিরে আসবে। এ সময় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল সীমিত বা বন্ধ রাখা হবে।

এ ছাড়া শুক্রবার সকাল ১০টা থেকে আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের তাজিয়া মিছিলের কারণে লালবাগ, আজিমপুর, নিউমার্কেট, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি ও ঝিগাতলা এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

মিছিলের নির্ধারিত রুট অনুযায়ী, হোসাইনি দালান থেকে শুরু হয়ে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা মোড়, লালবাগ চৌরাস্তা, গোর-এ-শহীদ মাজার, আজিমপুর, ইডেন কলেজ, নিউমার্কেট, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি ২ নম্বর সড়ক, বিজিবি ৪ নম্বর গেট এবং সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলা ধানমন্ডি লেকসংলগ্ন কারবালা প্রাঙ্গণে মিছিলের সমাপ্তি হবে।

ট্রাফিক পুলিশ নগরবাসী, যাত্রী ও মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং দায়িত্বরত ট্রাফিক সদস্যদের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যানজট এড়াতে সংশ্লিষ্ট এলাকায় যাতায়াতের আগে রুট পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন