সর্বশেষ

সারাদেশ

মগবাজারে ‘ট্রাফিক পুলিশ’ সাজা নিখোঁজ সজীবকে উদ্ধার করল গোপালগঞ্জ থানা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ থেকে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন যুবক সজীবকে দীর্ঘ এক মাস পর রাজধানী থেকে উদ্ধার করেছে পুলিশ। একটি ভাইরাল ভিডিওর সূত্র ধরে এবং ডিএমপির বিভিন্ন বিভাগের সহায়তায় অবশেষে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সজীবের এই নাটকীয় প্রত্যাবর্তনে এলাকায় আনন্দের হাওয়া বইছে।
সজীবের নাটকীয় প্রত্যাবর্তনে এলাকায় আনন্দ

পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহরের পুরাতন মানিকদাহ এলাকার বাসিন্দা সজীব কিছুটা মানসিক ভারসাম্যহীন হলেও অত্যন্ত শান্ত স্বভাবের। দিনের অধিকাংশ সময় তিনি স্থানীয় পুলিশ লাইনস ও সদর থানার আশপাশে ঘোরাফেরা করতেন। ইউনিফর্ম পরিহিত কাউকে দেখলেই স্যালুট দেওয়ার স্বভাবের কারণে তিনি সবার কাছে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।

গত ১৫ মে হঠাৎ করেই নিখোঁজ হন সজীব। তার সন্ধান না পেয়ে ২০ মে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মা। এরপরই তদন্তে নামে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ ঢাকার রমনা, শাহবাগ ও পল্টন থানাসহ বিভিন্ন স্থানে যোগাযোগ শুরু করেন।

তদন্ত চলার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগার আরিফ হায়দারের একটি ভিডিও নজরে আসে পুলিশের। সেখানে দেখা যায়, সজীব ঢাকার মগবাজার ফ্লাইওভার এলাকায় ট্রাফিক পুলিশের পোশাক পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন এবং নিজেকে সজীব পুলিশ বলে দাবি করছেন। এই ভিডিওর সূত্র ধরে গোপালগঞ্জ পুলিশের একটি বিশেষ দল ঢাকায় এসে দিনভর অনুসন্ধান চালায়।

যদিও প্রথম দফায় তাকে খুঁজে পাওয়া যায়নি, তবে পুলিশের ধারাবাহিক চেষ্টা ও প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের পর গত ২৪ জুন বিকেলে সজীবের সন্ধান মেলে। পরে তাকে নিরাপদে উদ্ধার করে গোপালগঞ্জে ফিরিয়ে আনা হয়। সজীবকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার মা ও পরিবারের সদস্যরা। গোপালগঞ্জ সদর থানা পুলিশ ফুল দিয়ে সজীবকে বরণ করে এই মিলনের আনন্দ ভাগ করে নেয়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন