সর্বশেষ

সারাদেশ

শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক ও অবৈধ পণ্য জব্দ করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার (১৫ জুন ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী একটি অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় প্রায় ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা। একই সঙ্গে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধও জব্দ করা হয়।

তিনি আরও জানান, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

জব্দকৃত ফেন্সিডিল ও ঔষধ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন