বকশীগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ২:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে একটি বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে এবং খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, পূবালী ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক ফারহানা রহমান সীমুন, চিকিৎসক আব্দুল আল মুত্তাকী জীবনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাবিদেরা।
আয়োজকেরা জানান, উপজেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা মত প্রকাশ করেন।
১১৬ বার পড়া হয়েছে