সর্বশেষ

সারাদেশ

তালায় বসতবাড়ি থেকে সীমানা পিলারসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

শনিবার, ৬ জুন, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলা-এর কলাগাছি গ্রামে বসতবাড়ি থেকে সীমানা পিলারসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ির পাশে একটি মাটির ঘরের ভেতরে মাটির নিচে একটি সীমানা পিলার রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশ রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে পিলারটি উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন— ভোলানাথ সানা (৫০), খুলনার বটিয়াঘাটা এলাকার যাদব সরকার (৪৫), পাইকগাছার তুষার (৪৬) এবং ভোলানাথ সানার শ্যালক সুশান্ত (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বসতবাড়ির পাশে ওই মাটির ঘরে পিলারটি রাখা ছিল। পরে ‘এক্সপার্ট’ পরিচয়ে কিছু ব্যক্তি সেটি যাচাই করতে আসার কথা বলে সেখানে উপস্থিত হন। এ সময় সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সীমানা পিলার বেচাকেনার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত পিলারসহ চারজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নিরপরাধদের ছেড়ে দেওয়া হবে।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন