সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ৩ জুন, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।
সীমান্ত এলাকা

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মো. শাহীন (২৮)। তাদের দুজনকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আহত দুই ব্যক্তি কিছুদিন আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে তারা সীমান্তসংলগ্ন কালিন্দী নদী পার হয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা গুলিবিদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তারা কর্মসংস্থানের উদ্দেশ্যে ভারতে যান এবং সেখানে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। দেশে ফেরার সময় বসন্তপুর সীমান্তের বাশঝাড়িয়া এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে সীমান্ত এলাকায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সীমান্তে সহিংসতা কমানো এবং প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন