সর্বশেষ

সারাদেশ

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ৩ জুন, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন ইসলামপ্রিয় জনতা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুববিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্রবিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী এবং সরাইল উপজেলা শাখার সহ-সভাপতি হাজী মহিবুল ইসলাম।

বক্তারা অভিযোগ করেন, ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত এক কর্মসূচিতে রুমিন ফারহানা ইসলাম ধর্ম ও ধর্মীয় অনুষঙ্গ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তারা এ বক্তব্যের নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন বক্তব্য পরিহার করা উচিত এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

এর আগে সোমবার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ‘ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন রুমিন ফারহানা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

ওই কর্মসূচিতে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক পরিবেশ, চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সাংস্কৃতিক চর্চার অবাধ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিরোধিতা করা হলে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরবর্তীতে কসবা উপজেলার একটি স্কুল মাঠে ব্যক্তিগত উদ্যোগে প্রদর্শনীর চেষ্টা করা হলেও প্রশাসনের হস্তক্ষেপে সেটিও বন্ধ হয়ে যায়।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন