সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, জিজ্ঞাসাবাদে আটক ৩

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

রবিবার, ৩১ মে, ২০২৬ ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় তাজুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় পাটুয়া আলামিন মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে তাজুল ইসলামকে বাড়ির পেছনের একটি বিলের দিকে ডেকে নেওয়া হয়। পরে আহত অবস্থায় তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে মো. রিয়াদ (১৭), মো. সজীব খান (১৭) এবং মো. হৃদয় মোল্লা (১৮) নামে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, এলাকায় কিশোরদের বিভিন্ন গ্রুপকেন্দ্রিক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন