মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট মৃত ৩০
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৬:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ মৃত্যুর ঘটনায় চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।
মৃত তিন হজযাত্রী হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মো. আবদুর রহমান এবং নরসিংদীর রায়পুরা উপজেলার মো. হারুন-উর-রশীদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সবাই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।
এদিকে মঙ্গলবার ঐতিহাসিক আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি মিনায় সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন হজ পালন করছেন।
২০৩ বার পড়া হয়েছে