সর্বশেষ

সারাদেশ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় অবশেষে পাচ্ছে স্থায়ী ক্যাম্পাস

দিলীপ বর্মণ, খুলনা
দিলীপ বর্মণ, খুলনা

বুধবার, ১৩ মে, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতিষ্ঠার নয় বছর পর অবশেষে স্থায়ী ক্যাম্পাস পেতে যাচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)। ২০১৯ সালে মাত্র ৮০ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পাঁচটি অনুষদে বিদেশি শিক্ষার্থীসহ প্রায় ৭০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসানের দায়িত্ব গ্রহণের পর থেকে ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প (ডিপিপি) পুনর্গঠনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অস্থায়ী ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা নিয়ে স্থায়ী ক্যাম্পাসের পরিকল্পনা করা হচ্ছে। এর বেশিরভাগ অংশ দৌলতপুর ও খালিশপুর এলাকায় হবে।

প্রায় ২৫০ একর জমি অধিগ্রহণের জন্য সীমানা তৈরি করা হয়েছে এবং প্রস্তাব অনুযায়ী কার্যক্রম চলছে। অধিগ্রহণের প্রস্তাবিত তালিকায় রয়েছে দেয়ানা মোল্লাপাড়া, খুদের খাল, দেয়ানা দক্ষিণপাড়া, দেয়ানা ও রায়েমহলের মাঝামাঝি এলাকা এবং আড়ংঘাটা থানার পাহাড়পুর এলাকা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ছাত্রছাত্রী হোস্টেল, লাইব্রেরি এবং অন্যান্য সুবিধা বর্তমানে ভাড়া করা অস্থায়ী ভবনে পরিচালিত হচ্ছে। নিজস্ব ল্যাবরেটরি, পর্যাপ্ত গবেষণার মাঠ এবং শিক্ষক-কর্মচারীদের আবাসনের অভাবে সরকার প্রতি মাসে বড় অঙ্কের ভাড়া পরিশোধ করতে হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান বলেন, “বর্তমানে ডিপিপি পুনর্গঠন প্রক্রিয়া চলছে। উচ্চপর্যায়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ে জমি অধিগ্রহণ ও স্থায়ী অবকাঠামো নির্মাণ শুরু করতে পারব।”

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন